সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

নগরীর ইপিজেড -৩৯ নং ওয়ার্ডে জুলাই শহীদ স্মৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম -১১ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
৩১ জুলাই বৃহস্পতিবার রাতে বন্দরটিলা
স্টার্মফোট ট্রার্ফ মাঠে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
বিশেষ অতিথি – চট্টগ্রাম মহানগরী মজলিশে শূরা সদস্য ও আমীর, ইপিজেড থানা মুহাম্মদ আবুল মোকাররম
বিশেষ মেহমান ইপিজেড থানা বি এম সেক্রেটারি ও ৩৯ ওয়ার্ড আমীর ওসমান গনি ,আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা সহকারী বি এম সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক,৩৯ নং ওয়ার্ড বি এম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস।
উক্ত টুর্নামেন্টে ইপিজেড থানা যুব ও ক্রীড়া বিভাগীয় দায়িত্বশীল মো: ফখরুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড অফিস সেক্রেটারি মামুন খান, ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শাহেদ আলী,৩৮নং যুব ওয়ার্ড সভাপতি দাউদ কামাল সহ, সাংগঠনিক ওয়ার্ড সংগঠনের এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানা, যুব ও ক্রীড়া বিভাগ চট্টগ্রাম মহানগরী।
খেলার রেফারি মোঃ কবির হোসেন, সহকারী মোঃ হাবিবুর রহমান, মোঃ সাব্বির হোসেন এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা । খেলার দ্বিতীয়ধ্যায়ে রাফি এর দেওয়া ২ গোলে ৩৮ নং ওয়ার্ড যুব বিভাগ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ।
জয়ী দলের রাফি সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ইমাত উদ্দিন, সেরা গোল কিপার ওমর ফারুক, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাব্বির ও শহীদুল ইসলাম নির্বাচিত হন। এছাড়াও প্রতিটি খেলার সেরা খেলোয়াড়দের ট্রফি প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, যুব সমাজ ও কিশোরদের অপরাধ কাজ থেকে বিরত থাকার জন্য খেলাধুলা ও সুষ্ঠু বিনোদন চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে।তার জন্য খেলার মাঠ আবশ্যক, তিনি আগামী নির্বাচনে জয়ী হতে পারলে যথা উপযুক্ত মাঠের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »