সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি: আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুন্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ দূর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুন্ডের সকল প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুন্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাল্লাহ।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের প্রাক্কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুন্ড জুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধা বৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ আরও যা যা প্রয়োজন ইনশাল্লাহ তার যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো কমতি নেই। যেখানে যা প্রয়োজন তার সংস্থানই হোক আমাদের সকলের অঙ্গীকার।

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ডাঃ কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেবা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক সমন্বায়ক ডাঃ ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫-বি ৪ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবি পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডাঃ খোরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জাকের হোসেন, মোরসালিন প্রমূখ।

এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে চট্টগ্রামের নামকরা ৮০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ২হাজার জন মানুষকে সেবা প্রদান করেছেন। সেবাদানকারী ডাক্তাররা হলেন ডা: ইব্রাহিম চৌধুরী, ডা: আনিসুল আউয়াল,ডা: জুনায়েদ মাহমুদ খান, ডাঃ আনিসুল হোসেন লিটন ,ডা: এস এম ইফতেখারুল ইসলাম, ডা: সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা: হাবিবুর রহমান, ডা: কামরুল হাসান লোহানি,ডা: শাখাওয়াত নাসির, ডা: তৌহিদুর রহমান, ডা: মঞ্জুরুল কাদের, ডা: মোস্তফা নুর মহসিন, ডা: শফিউল হায়দার রুশ্নি, ডা: মোহাম্মদ হোসন ভুইয়া, ডা: মোঃ এস খালেদ ,ডা: কাজী শামীম আল মামুন ,ডা: মো শাহীন ,ডা : শাহেদ ইকবাল সানী, ডা: শাকির ,ডা: মোনায়েম ,ডা: সামিউল, ডা: রাকিবুল হাসান তান্নাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ,সিলেট মেডিকেল কলেজ ,ইউ এস টি মেডিকেল কলেজ ,বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজ ,সাউদার্ন মেডিকেল কলেজ ,মেরিন সিটি মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তারবৃন্দ।পুরো হেলথ ক্যাম্পের ডাক্তারদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »