শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আজ (মঙ্গলবার) বাদজোহর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।
দোয়া মাহফিলে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »