শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে বিনামূল্যে বাস সেবা দিলো এমএফজেএফ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

এইচএসসি পরীক্ষার ১ম দিন। সীতাকুণ্ডের মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) কর্তৃক ৮ম বারের মত শুরু হয়ে গেল পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট এইচএসসি-২০২৫” এখানকার পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগিতায় এমএফজেএফ এর এমন মহতি উদ্যোগ।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিন সকালে ফিতা কাটার মাধ্যমে বিনামূল্যে বাস সেবা  কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম,
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দীন,উপদেষ্টা মোঃ জাহেদ হোসেন,সাংবাদিক সঞ্জয় চৌধুরী,সাংবাদিক রাফি চৌধুরী,সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ তাইসির উদ্দিন, সহ সভাপতি ইব্রাহীম রাইহান
সহ সাধারণ সম্পাদক আদনান হাসেম মিরাজ,দপ্তর সম্পাদক মোঃ তামিম, প্রচার সম্পাদক মুরশিদা আকন,সাংস্কৃতিক সম্পাদক আফরোজা সুলতানা,সহ ক্রীড়া সম্পাদক ফাহিমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি আবারও ৮ম বারের মতো গৃহীত হয়েছে- যাতে সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়; তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষার্থীদের  নিরাপদে এবং যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

এমএফজেএফ ২০২২খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত বেশ কয়েকটি সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, সমাজের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সু্যোগ করে দেয়া এবং এসবের মাধ্যমে মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করাই মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন ২০২২ইং সাল থেকে যাত্রা শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা, স্থানীয় বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিকভাবে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় মানুষকে সহযোগিতা করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায়, সংগঠনটি স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্লিন সীতাকুণ্ড, ক্লিন পতেঙ্গা, বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, ক্লিন গুলিয়াখালী, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ, বৃক্ষ রোপণ, বিদ্যালয় ও কলেজে পানি শোধনগার স্থাপন, নলেজ শেয়ারিং সেশন, মোটিভেশনাল সেশন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং রোড টু লাইটের মতো মোট ৬০টি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক সেবাকর্ম সফলভাবে বাস্তবায়ন করেছে, যা দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এমন স্বেচ্ছাসেবী কাজগুলোর স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ৪টি আন্তর্জাতিক এবং ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »