বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, শাশুড়ি গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগীর পিতা নুরুল আফছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা আক্তারের শাশুড়ি সাজেদা আক্তার ও তার স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর প্রতিনিধি কে বলেন, নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে ১নং আসামি সাজেদা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। আরেক আসামি মুসলিম উদ্দিন গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী মুসলিম উদ্দিন ও তার পরিবার। গত ১৪ জুন পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী আবারও মারধর করে। পরে ফাতেমাকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা। তার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানায় চিকিৎসকরা। পাঁচদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার রাতে চমেক হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় শনিবার সকালে ফাতেমা আক্তারকে আগুন দিয়ে হত্যার অভিযোগে স্বামী মুসলিম উদ্দিনের শাস্তির দাবি করে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।তারা নিহত ফাতেমার পাষন্ড স্বামী এ শাশুড়ীর কঠির বিচার দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »