সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ড

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে সমাজসেবা কার্যালয়ের একটি অংশে আগুন লাগে। বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কার্যালয়ের পাশেই অবস্থিত ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছু সময় পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ভবনের ভেতরে অবস্থানরত সকল ব্যক্তিকে সেনাবাহিনী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এতে কেউ আহত হননি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। তবে পুরোনো বৈদ্যুতিক লাইন সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সেনা ক্যাম্প পাশে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »