শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ফুলতলা গ্রামে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়ায় ডুবে গেছে পুরো গ্রাম!

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পুরো গ্রাম ডুবে গেছে পানিতে। এতে চরম দূর্ভোগে পড়েছে গ্রামের মানুষ, শিক্ষার্থী, মসজিদের মুসল্লীসহ নানা শ্রেণীর মানুষ। গ্রামবাসীর অভিযোগের সূত্র জানা যায়, সীতাকুণ্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের ভিতরে আকিজ গ্রুপ একটি বিশাল আকারের গোডাউন তৈরী করে। গোডাউন তৈরী করতে গিয়ে তারা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এরপর থেকে সামন্য বৃষ্টিতে পুরো গ্রাম জলাবদ্ধতায় রূপ নেয়। একদিন বৃষ্টি হলে আরো ১৫/২০ দিন পানিতে বন্দী থাকতে হয় গ্রামবাসীকে। পানি চলাচলের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে এখন হাঁটু সমান পানি। গ্রামের সড়কগুলো ডুবে আছে পানিতে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামের প্রতিটি বাড়িতে হাঁটু সমান পানি এতে করে প্রতি ঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে রান্নাবান্না করতে পারছেনা। এছাড়া ঘরে পানি থাকায় দিনে রাতে সাপের সাপের উপদ্রব বেড়ে গেছে। চরম দূর্ভোগে পোহাচ্ছ এ গ্রামের ৫/৬ হাজার মানুষ। গ্রামবাসী বিষয়টি একাধিকবার আকিজ গ্রুপকে জানিয়েও কোন ফল পাইনি। তারা বিষয়টিকে আমলেও নিচ্ছে না। গ্রামবাসীরা জানান, আমরা চরম ভোগান্তিতে আছি। গ্রামের ভিতরে ইন্ডাস্ট্রিজ করে তারা পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বাসা-বাড়ি থেকে বাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, চিকিৎসা কেন্দ্রে যেতে হলে ময়লা পানি মাড়িয়ে যেতে হয়। সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, মাদ্রাসা ছুটির পর শিশুরা হাঁটুসমান পানি মাড়িয়ে বাড়িতে প্রবেশ করছে। বাজার থেকে গ্রামে প্রবেশের রাস্তাটি হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। ভুক্তভোগী মোঃ খোরশেদ আলম বলেন, আমাদের গ্রামে কোনদিন জলাবদ্ধতা ছিলনা। আকিজ গ্রুপ গ্রামের ভিতরে গোডাউন তৈরী করে পানি চলাচল পথ বন্ধ করে দিয়েছে। পুরো গ্রাম এখন পানিতে নিমজ্জিত। সাবেক ইউপি সদস্য মনজুরুল ইসলাম বলেন, এ গ্রামে হাজারো মানুষের বসবাস। রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল। জলাবদ্ধতার কারণে এখন হাজারো মানুষ পানিবন্দী। আকিজ গ্রুপ কারখানা করবে গ্রামবাসীর ক্ষতি করে কেন করবে। বিষয়টি আকিজ গ্রুপকে একাধিকবার জানানোর পরও আমরা কোন সমাধান পাইনি। গৃহিণী আসমা খাতুন বলেন, ঘরে বসবাসে অযোগ্য হয়ে পড়েছি। ঘরের ভিতরে হাঁটু সমান পানি। কয়েকদিন ধরে রান্নাবান্না বন্ধ। ঘরের আসবাবপত্র সব পানিতে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা এ দূর্ভোগ থেকে মুক্তি চায়। এ ব্যাপারে জানতে চাইলে আকিজ গ্রুপের এডমিন (প্রশাসন)কে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তা রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »