বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সদরের জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ জুন’২৫ রবিবার বিকেলে গাবতলি এল.এ.সি কিংস এরিনায় অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ২০১৭ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০১০ ব্যাচ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রাঙ্গণ শিক্ষার্থী পরিষদের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম উদ্দিন সেলিম ও তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজগর আলী এবং শিক্ষক মো. আবু তালেব। খেলার ধারাভাষ্য প্রদান করেন শামীম হোসেন। ম্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন হোসাইন ও আনচার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গিয়াস উদ্দিন রায়হান, বেলাল, জাহিদুল ইসলাম মিজান প্রমুখ। উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত এ ফুটসাল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, প্রাঙ্গণ শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »