বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে “আঁধারে আলোর” বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে মানবিক সংগঠন “আঁধারে আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দোহাজারী পৌরসভার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে আঁধারে আলোর ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

মুমূর্ষু জীবন, বিপন্ন মানবতা,
চারদিক অন্ধকার কলো,
রক্ত দিয়ে আনবো সে প্রাণ,
জ্বলবে আঁধার আলো,
এই স্লোগান কে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় বৃহত্তর মানবিক সংগঠন আঁধারে আলোর ১৩ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ জুন’২৫ দোহাজারী পৌর এলাকার হাজারী পুকুর পাড় সংলগ্নস্থ দোহাজারী রেলওয়ে ষ্টেশন চত্বরে নাহার বিল্ডার্স এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: লোকমান হাকিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মো: আলী আকবর।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।
বিশেষ অতিথি ছিলেন, রফিক উদ্দিন মিয়া, আলহাজ্ব আলমগীর, নাছির উদ্দীন, আমির হোসেন, ইকবাল হোসেন, আব্দুর রশিদ, মঈনুদ্দিন, শাহাজাহান।

সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফর আলী হিরু, জামাল উদ্দিন মেম্বার, খোরশেদ আলম রেজভী, আব্দুল গফুর রব্বানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আঁধারে আলোর সংগঠনের মধ্যে দিয়ে সারা দেশ পেরিয়ে বিশ্বমানবতা ছড়িয়ে পড়ুক বিশ্ব দরবারে। এই সংগঠন আজ ১৩ বছর বর্ষপূর্তি উদযাপন করেছে।

আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি। রক্ত দানের মধ্যে দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য যারা নিজের রক্ত দান করেন তারাই মহৎ ব্যক্তি। তারা সকল সচেতন মহলকে এই মহৎকাজে নিজে রক্তদান করার ও অন‍্যকে রক্তদানে উৎসাহিত করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »