শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় বাসের চাপায় পথচারী,বাইকের চাপায় বাইসাইকেল আরোহী সহ নিহত-২

  • আপডেট সময়ঃ রবিবার, ৮ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায়
পথচারী, বাইকের চাপায় বাই সাইকেল আরোহী নিহত হযেছেন।
বাসের চাপায় নিহতের নাম দিদারুল আলম (৪৫)। তিনি পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার মধ্যম আজম নগর হিংগুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন (রবিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট বাজার এলাকা দিয়ে দিদারুল আলম হেটে যাচ্ছিলেন। এ সময় নোয়াখালীর শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় শাহী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঈদের দিনে শনিবার বাইকের ধাক্কায় জিয়া উদ্দিন সুমন (২৭) নামক এক বাইসাইকেল চালক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জিয়াউদ্দিন সুমন নামের এক যুবক বাইসাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন অতিক্রম করছিল।
এ সময় চট্টগ্রামমুখি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে জিয়াউদ্দিন সুমন ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।
নিহত যুবক জিয়া উদ্দিন সুমন বড় কুমিরা এলাকার ভেল্লার বাড়ির বাসিন্দা মোঃ সালে আহমেদের ছেলে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল
মোমিন, তিনি বলেন, এই ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহত মোটরসাইকেল দুই আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবক জিয়া উদ্দিন চাকরীজীবী বলে জানা গেছে। ঈদের দিন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »