সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি কালে তিন ডাকাত আটক সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু!

  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ড (নিজস্ব) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমির মগপুকুর জিপিএইচ ইস্পাত কারকানায় লিফ্টের ক্যাবল ছিঁড়ে কর্মরত অবস্হায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানায়, আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে হঠাৎ কারখানার রড তৈরীর লোহজাত  মালামাল টানার একটি  লিফ্টের ক্যাবল ছিঁড়ে যায়, এসময় নিচে কর্মরত অবস্হায় দুই শ্রমিক মোস্তফা ও রিফাতের উপর পড়লে এতে তাঁরা গুরুতর আহত হয়। পরে কারখানার এ্যাম্বুলেন্স দিয়ে তাঁদেরকে চমেক হাসপাতালে পাঠানো হলে কয়েক মিনিট পরেই কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ টায়  আহত দুজনকেই মৃত ঘোষনা করে।

নিহতরা হলেন বাশঁবাড়ীয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ মোস্তফা (২৪) ও মীরসরাই উপজেলার করুয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে মোঃ রিফাত আলম (২৫)।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান জানায়, জিপিএইচ কারখানায় দূর্ঘটনায় দুইজন আহতের খবর পেয়েছি তাদের কে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হযেছে জানতে পেরেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

এদিকে জিপিএইচ কারখানার কর্তৃপক্ষ ও জনসংযোগ কর্মকর্তা মোঃ অভির মোবাইলে কল করে উনাকে পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »