শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী’র সীতাকুণ্ড  চন্দ্রনাথ মন্দির পরিদর্শন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের হিন্দুদের মহাতির্থস্হান চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক এডভোকেট চন্দন দাশ, সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী সৌমিত্র, সদস্য, মৃদুল অধিকারী, কৃষ্ণ চন্দ্র দাস ও অশোক চক্রবর্ত্তী।
তিনি মন্দির এলাকা পরিদর্শন শেষে কমিটির কার্যক্রম এবং সার্বিক বিষয়ের সন্তোষ প্রকাশ করেন। চন্দ্রনাথ মন্দির এলাকা ঘুরে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন কর্মকান্ডসহ সব ধরনের কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। এই তীর্থকে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। বিশেষ করে ভারতের তীর্থযাত্রীদের আকর্ষণ করার সুযোগ রয়েছে।
এ সময় মন্দির উন্নয়নে তার নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, সমতল থেকে এত উঁচুতে এই মন্দিরটি তে তীর্থযাত্রীদের বিশেষ করে অসুস্থ এবং বয়স্ক মানুষের অনেক কষ্ট হওয়ার কথা। চন্দ্রনাথ মন্দির থেকে মন্দির হয়ে সমতল ভূমিতে ক্যাবলকার স্থাপন করা গেলে এ ধরনের তীর্থযাত্রীদের দুর্ভোগ কমে যেত। আন্তর্জাতিক তীর্থযাত্রীদের সহজে তীর্থ করতে সুবিধা হতো।
এর আগে তার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিলগেইটস্থ বাসভবনে স্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। বৈঠকে তাৎক্ষণিক চন্দ্রনাথ মন্দির পরিদর্শনের প্রস্তাব দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »