সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: এড এমরান চৌধুরী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তি আবারও সক্রিয় হয়ে উঠবে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিপক্ষে কাজ করবে। নির্বাচন যত দেরি হবে, তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে শুরু করবে।

সোমবার বিয়ানীবাজার উপজেলায় দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। হত্যা, গুম, খুন, লুটপাট, নৈরাজ্য-এসবের মাধ্যমে তারা দেশকে এক গভীর সংকটে ফেলেছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে জনগণকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

দোবাগ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি কয়সর আহমেদ চৌধুরী সভাপতিত্বে সিলেট মহানগর জাসাস যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ চৌধুরী পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপি উপদেষ্টা আম্বিয়া আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক কামাল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সুভাষ, সেওলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক,বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান , তানভীর আহমেদ, আলাই, বাসিত, শামীম, যুবদল নেতা সরওয়ার খান, আব্দুল গণি, নুরুল আমিন, জসিম উদ্দীন, আব্দুল বাসিত, আলতাফ হোসেন, তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ, খাড়াভরা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »