রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুবু জুবায়ের বলেছেন, মানুষের তৈরী করা আইন দিয়ে, মানুষের তৈরী করা কোন ব্যবস্থা দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। মানুষের কল্যাণের জন্যে মানবজাতীর কল্যাণের জন্য আল্লাহ আইন ছাড়া, বিধান ছাড়া মানুষের কল্যাণ কোন অবস্থাতেই সম্ভব নয়। কোরআন নাযিলের মাধ্যমে আমাদের সব কিছু ব্যবস্থা করেছেন মহান আল্লাহ। গতকাল বুধবার বিশ্বনাথে হরমুজ আলী ও তারা বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালামের ব্যবস্থাপনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালামের সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা জামায়াতের অফিস সহকারী সেক্রেটারী আব্দুল কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু। এসময় বিশ্বনাথ উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »