সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অবিলম্বে সীতাকুণ্ড প্রেসক্লাবের দখলদারীত্ব ছেড়ে দিতে হবে: জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তর পত্রিকার ২৬তম রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে অবিলম্বে সীতাকুণ্ড প্রেসক্লাবের দখলদারীত্ব ছেড়ে দেয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন-আহ্বায়ক দখলকারীদের প্রতি
আহ্বান জানিয়েছেন।
দৈনিক যুগান্তরের ২৬তম রজত জয়ন্তী উপলক্ষে যুগান্তর সীতাকুণ্ড প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর পরিচালনায় ও সাবেক সভাপতি আলহাজ্ব এম হেদায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন-আহ্বায়ক কাজী সালাউদ্দিন,বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ৩টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী,উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মহিউদ্দিন,পৌর বিএনপি সদস্য সচিব ছালে আহমদ ছলু,বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর মিয়া,সাদেক মস্তান হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জাফর উল্ল্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,প্রেসক্লাব সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন তার বক্তৃতায় ফ্যাসিষ্টবাদ সরকারের পতনে দৈনিক যুগান্তর পত্রিকার সাহসিক লিখনীর স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমরা স্বাধীন হলেও আমাদের মধ্যে দখলদারীত্বের চিন্তা ভাবনা এখনো রয়ে গেছে।যেমন গত ১৭ সেপ্টেম্বর ২৪ইং সকলের উপস্হিতিতে সীতাকুণ্ড প্রেসক্লাবের নির্বাচিত কমিটি থাকা সত্ত্বেও ২/৩ জন বিপদগামী বহিরাগতদের নিয়ে দখলবাজীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দখলদারীত্ব ছেড়ে দেয়ার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন,মূলধারার প্রেসক্লাবের যে ২/৩ জন এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছেন তা সত্যিই দুঃখ জনক। সুতরাং আমি ওনাদের উদ্দেশ্য বলবো অনতিবিলম্বে আপনারা দখলকারী মূলধারার ২/৩ জন সদস্য বসে তাড়াতাড়ি মিলমিশ করে নেন। অন্যথায় সীতাকুণ্ডবাসী এর ফায়সালার জন্য উদ্যোগ নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »