সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবি প্রবিতে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মেহেদী হাসান অপূর্ব (সিলেট) মহানগগর প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল থেকেই ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এই সময় সিলেটের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,ও বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাবিপ্রবির মুল ফটকের বাঁধা অতিক্রম করে গোল চত্ত্বরে শাবিপ্রবি শিক্ষার্থীর সাথে মিলিত হয়।

এর পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তুলে। তখন শিক্ষার্থীরা ছেলেদের হলের দিকে যেতে চাইলে হলের প্রভোস্টগন তাদের আটকিয়ে একটি সমঝোতা করেন। তারা শিক্ষার্থীদের আশ্বাস দেন যে হলের শিক্ষার্থীদের তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রভোস্টদের কথায় সম্মত হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। প্রায় ১ ঘন্টা সিলেট – সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এসময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মাহবুব বলেন আজ আমরা শাবিপ্রবিতে এসেছি আমাদের ভাইদের পাশে দাঁড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন সারাদেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী এবং পুলিশবাহিনী আমাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে। পশুদের মত পিটিয়ে আহত করেছে। যা দেখে আমাদের রক্ত শিহরিত হচ্ছে। এটা শুধু বিশ্ববিদ্যালয়ের ভাইবোনদের আন্দোলন নয়। এটা এখন জাতীর আন্দোলন। আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছি। কিন্তু এখনও আমাদেরকে পরাধীনতার শিকলে বন্ধি করে রাখা হয়েছে। এই পরাধীনতার শিকল থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সঙ্ঘবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আন্দোলনস্থলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পুলিশ এবং কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা উপস্থিত রয়েছেন। দীর্ঘ ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর বিক্ষোভ সমাপ্তি করে শুধু শাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং অন্যান্য শিক্ষার্থীরা তাদের নিজেদের বাসস্থানে ফিরে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »