সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফরিদপুরে হিন্দুদের হামলায় যারা মারা গিয়েছে ন্যায়বিচারের স্বার্থে যা দরকার তা দ্রুত করার নির্দেশ ধর্মমন্ত্রীর।

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

দেশি নিউজ অনলাইনঃ

ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন ও দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, একটি জিনিস শুধু আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুততম সময়ের মধ্যে তাই করুন।
গতকাল শনিবার দুপুরে মধুখালীর নওপাড়ার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়ি পরিদর্শনকালে ধর্মমন্ত্রী এ কথা বলেন। তিনি নিহতদের বাড়িতে যান এবং তাদের বাবা-মায়ের সাথে কথা বলেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। পরে তিনি পঞ্চপল্লীর মন্দির ও ঘটনাস্থল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
ধর্মমন্ত্রী চোপেরঘাট গ্রামে বক্তব্যকালে বলেন, এই ধরনের অপকর্ম যেন আর কেউ না ঘটতে পারে। অন্য জায়গায় যেন এমন ঘটনা করার সাহস তারা না পায়। তারা যেই হোক, হিন্দু হোক আর মুসলমান হোক। তিনি বলেন, এই দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা এই দেশে বসবাস করছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।
মন্ত্রী বলেন, আমরা চাই এই বাংলাদেশটা হবে অসাম্প্রদায়িক। এই বাংলাদেশে যাতে কোনো অঘটনমূলক কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদের বিবেচনায় আনতে হবে। তিনি হতাহতদের বিপদে-আপদে, সুখে-দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বৃহস্পতিবারে পঞ্চপল্লীতে উচ্ছৃঙ্খলদের হাতে নিহত দুইজনের প্রত্যেকের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার করে টাকা করে প্রদান করা হবে বলে জানান। মন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
পরে তিনি চোপেরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ: হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »