সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার।
নিহত ইস্কান্দার আলী (৭০) ওই গ্রামের মৃত হারিছ উল্লার ছেলে।

এদিকে, নিহতের ঘটনার মূল হোতা রুসমত আলীর ছেলে এখলাছ মিয়া (৪০) কে সুনামগঞ্জ থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রঞ্জয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছউদ্দিন খান, এসআই সম্রাজ মিয়া, আতিয়ার রহমান, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার প্রমুখ।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায় – বৃহস্পতিবার (১৪মার্চ ২০২৪ ) সকালে পুকুর পাড়ের গাছ কেটে সাবাড় করে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়সহ সীমানা কাটতে শুরু করেন রুসমত আলীর পুত্র  এখলাছ মিয়া, তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তার লোকজন। এতে বাধা দেন চাচা ইস্কান্দার আলী।
পরে এ ঘটনায় আমজদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন গংরা জড়িত হলে দু’পক্ষে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় এখলাছ মিয়া লাথি মেরে ফেলে দেন চাচা ইস্কান্দর আলীকে। এসময় এলোপাতাড়ি মারধর করেন আক্কাস, গফুর গংরাও। এতে ঘটনাস্থলেই ইস্কান্দর আলী নিহত হন।

নিহতের পুত্রবধূ ইয়াছমিন বলেন, ভেকু দিয়ে মাটি কাটা ও গাছ কাটতে বাধা দেওয়ার  কারণে তাঁর শশুরকে  হত্যা করেছেন এখলাছ মিয়া, আক্কাস মিয়া, আব্দুল গফুর গংরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »