বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নীলফামারীতে মানব দেহের জন্য ক্ষতিকর তামাক ঘরে তুলতে ব্যস্ত চাষিরা!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

তামাক একটি মরণ শীল নেশা জাতীয় পন্য, যা মানব দেহের জন্য খুবেই ক্ষতিকর। যার কারনে দেশে দিনদিন বেড়েই চলেছে তামাক জনিত বিভিন্ন রোগ এর সংখ্যা। বাড়ছে ক্যান্সার সহ আরো নানান ধরনের রোগ ।

তামাক জনিত রোগ শুধু বয়স্কদের জন্য ক্ষতি বয়ে আনছে তা কিন্ত নয়, তামাক জনিত রোগে আক্রান্ত শিশু সহ গর্ববতী মহিলারাও। তবুও মরণব্যধি এই তামাক চাষের প্রতি ঝুকে পড়েছে দেশের সর্ব উত্তরের জনপদ নীলফামারীর চাষিরা।

জেলার ৬ উপজেলার যেদিকে চোখ পড়ে সেদিকেই দেখা মিলে শুধুই তামাকের চাষ ( তামাক বাড়ি)। দেশি, বিলাতি, পান পাতা, গোধরা সহ নানান জাতের তামাক চাষ করছে এই অঞ্চলের প্রান্তিক চাষিরা।

সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা এলাকার তামাক চাষি বেল্লাল হোসেন প্রামানিক এর সাথে কথা হলে তিনি বলেন তামাক আমাদের একটি প্রিয় ফসল, এবছর আমি ৫ বিঘা জমিতে দেশি ও বিলাতি জাতের তামাকের চাষ করেছি এই ৫ বিঘা জমিতে তামাক চাষ করে আমি প্রতি বছরে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পাই, তামাক চাষে কোন ঝামেলা নেই, এবং স্বল্প ব্যয়ে অধিক মূল্য পাওয়ায় আমি তামাক চাষ করে থাকি।

এদিকে জেলার জলঢাকা উপজেলা শিমুল বাড়ির ইউনিয়নের বালারপুকুর এলাকার তামাক চাষি আলমগীর হোসেন বলেন তামাক চাষ করে আমি অনেক লাভবান হই তাই তামাক চাষ করে থাকি, কারন তামাক চাষে বেশি খাটতে হয়না, আর এবার আমি ৮ বিঘা জমিতে দেশি জাতের তামাক চাষ করেছি।

একই উপজেলার বেরুবন, খেড়কাটি, হরিশ্চন্দ্র পাঠ, টেংগনমারী, এবং চান্দেরহাট এলাকা ঘুরে দেখা যায় শুধু দিগন্ত জুড়ে তামাকের চাষ এছাড়াও উক্ত এলাকা গুলোর কৃষকদের সাথে কথা হলে তারা জানান তামাক চাষে তাদের বেশি লাভ হওয়ায় তারা তামাক চাষ করে থাকে, বিশেষ করে বিড়ি এবং সিগারেট কোম্পানি গুলো আমাদেরকে বিভিন্ন জাতের তামাকের বীজ ফ্রী দেয়ায় এবং তামাক চাষ করার যে সার এর প্রয়োজন তার ১ ভাগ সার সেই কোম্পানি গুলো দেয়ায় আমরা তামাক চাষ বেশি করে করে থাকি।

তামাক চাষে ক্ষতিকর দিক নিয়ে চর্ম, যৌন, এবং এলার্জি রোগ বিশেষজ্ঞ ডেনিশ বাংলাদেশ লেপ্রসী মিশন হাসপাতাল এর প্রাক্তন মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম প্রামানিক বলেন তামাক একটি মরণব্যধী জিনিস যার কারণে আমাদের দেশে উদ্বেগ জনক হারে ফুসফুস ক্যান্সার,লিভার ক্যান্সার, সহ নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে ।

আর যেসব বাসায় তামাকের চাষ করে থাকে সেসব বাসার বাচ্চাদের তামাক জনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি এবং সেই বাসায় থাকা গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে মা এবং নবজাতক শিশু।

এদিকে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন এবছর জেলায় ৪৭৫ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে । গতবছর কত হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে এবং লক্ষ মাত্রা কত ধরা হয়েছিল এই বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে এখন কিছু বলতে পারছি না কারন এই তথ্যটি সঠিক এখন মনে নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »