শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের ছাতকে খাদ্য সামগ্রী বিতরণ করলো মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন

  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে সমাজের উন্নয়নে মানব সেবায় অনন্য ভূমিকা পালন করে আসছে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন। মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর পর সন্তানরা তাদের পিতার নামে এই ফাউন্ডেশন গঠন করে। রামাদ্বান, ঈদ, বন্যাসহ বিভিন্ন দূর্যোগে এলাকার সুবিধা বঞ্চিত গরিব-অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এ ফাউন্ডেশন।

এর অংশ হিসেবে গত ১০ মার্চ রোববার সকাল ১০টার দিকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মরহুম মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মরহুম মাস্টার হাবিবুর রহমান এর ভাই, লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাস্টার রেজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান খান, সাংবাদিক শামিম আহমদ তালুকদার ও ফজল উদ্দীন। এসময় এলাকার আছাবুর রহমান, ফয়জুল ইসলাম, ছালিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত প্রতি প্যাকেটে ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫কেজি চাল, ১কেজি খাজুর, ২কেজি ছোলা, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ২লিটার সোয়াবিন তৈল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »