শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবীতে ১৮ ফেব্রুয়ারী রবিবার বিকেলে শিবপুর কলেজগেইট মানববন্ধন করেছে।পরে কলেজগেইট সংলগ্ন শিবপুর পপুলার প্রাঃ হাসপাতালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় হাসপাতাল বন্ধ, সংশ্লিষ্ট ডাঃ মোঃ মাসুদ মান্নান জেসনে ও সহকারী হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবীতে বক্তব্য রাখেন নিহত মার্জিনা পারভিন রিনির পিতা শিবপুর পৌরসভা মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ নুরুজ্জামান খান, নিহতের স্বামী বাবুল মিয়া, নিহতের বোন পনি বেগম, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভুইয়া, সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন ভুইয়া প্রমুখ। এ ঘটনায় নিহতের স্বামী বাবুল মিয়া বাদী হয়ে হাসপাতালের চেয়ারম্যান সালাহউদ্দিন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক রতন মিয়া ও ডাঃ মোঃ মাসুদ মান্নান জেসনকে আসামী করে ১৭ ফেব্রুয়ারী শনিবার রাতে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।উল্লেখ্য ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪ টার দিকে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের বাজনাব গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মার্জিনা পারভিন রিনির (৩৭) মাথাব্যাথার কারণে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার মাপা হয়। সে সময় তার প্রেসার কম ছিল। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিনিকে একটি ইনজেকশন পুশ করেন।এরপরই রিনির শরীর আরো খারাপ হয়। দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন। পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালের ভিতর ভাঙচুর করে। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।১৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে শিবপুর পপুলার হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।শিবপুর পপুলার হাসপাতালের ম্যানেজার আশরাফ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করার কথা স্বীকার করে আর কিছু বলতে চাননি তিনি। হাসপাতালের মালিক সালাহউদ্দিন ও রতনকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নরসিংদী জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফারহানা আহম্মেদ জানান শিবপুর পপুলার হাসপাতালের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব জানান শিবপুর পপুলার হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »