বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পরিবহন সেক্টরের চাঁদাবাজ র‌্যাব-৭ এর হাতে চাঁদাবাজ ৩০ জন গ্রেফতার

  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মো.শাহরিয়ার সুমনঃ 

চট্টগ্রাম মহানগরীর পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে পরিবহন থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায়ে জড়িত ৩০ ব্যক্তিকে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সন্ধ্যায় নগরীর চাঁন্দগাঁওস্থ র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং-এ জানান, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যস্ততম স্টেশনে একাধিক সংঘবদ্ধ সিন্ডিকেট বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে গণহারে চাঁদাবাজি করে আসছিল। এর মধ্যে শুধু কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে চাঁদাবাজ সিন্ডিকেট মাসে ৪০ লাখ টাকা চাঁদাবাজি করে।

র‌্যাব কর্মকর্তা জানান, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। বালুরটাল এলাকা থেকে ধরা হয় ৪ জনকে। পাহাড়তলী থানার হোটেল মেরিন সিটির সামনে মিনিবাস থেকে চাঁদা নেওয়ার সময় ৪ জনকে, আকবর শাহ এবং এ কে খান মোড় থেকে ৩ জন এবং বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে যানবাহনে চাদাঁ আদায়কালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, লুণ্ঠন, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »