সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে নতুন প্রদ্ধতিতে নাশকতা,অর্ধশতাধিক গাড়ী পাংচার।

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড,মিরসরাইয়ে লোহার ধারালো পাত রাস্তায় ফেলে নতুন প্রদ্ধতিতে নাশকতা আলামত পাওয়া গেছে, তবে এটি নাশকতা না অন্য কিছু পুলিশ খতিয়ে দেখছে।

লোহার বস্তু

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামাল উদ্দিন পিপিএম আমাদের সময় কে জানায়,শুক্রবার রাত শুরু থেকে শেষ রাত পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্হানে ত্রিভূজ ন্যায় ধারালো লোহার পাত বিশেষ ভাবে বানানো এই বস্তুগুলোর রাস্তায় কে বা কারা ফেলে রাখে,ছোট ত্রিভুজ আকারের লোহার বস্তু হওয়ায় চালকদের নজরে পড়েনি,এসব বস্তুর উপর দিয়ে চাকা উঠার সাথে সাথে চাকা পাংচার হয়ে যায়,এতে সীতাকুণ্ডের বিভিন্ন স্হানে অর্ধ শতাধিক গাড়ী পাংচার হয়,এছাড়া পাশ্ববর্তী মীরস্বরাই থানা এলাকাতেও অর্ধশতাধিক গাড়ী চাকা পাংচার হওয়ার খবর পাওয়া গেছে।

লোহার পাতে পাংচার হওয়া এক কারচালক কামরুল ইসলাম জানায়,ফকির হাট এলাকায় তার গাড়ীর চাকা পাংচার হয়,নেমে চেক করে দেখি বিশেষ ভাবে বানানো ধারালো একটি লোহার পাত তার গাড়ীর চাকা তে লেগে চাকা কেটে গেছে।

সীতাকুণ্ড, মীরসরাই সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম আমাদের সময় কে জানায়, সীতাকুণ্ডের বায়েজিদ অক্সিজেন রোডে প্রায় ৫০ টি গাড়ী ধারালো লোহার পাতে লেগে চাকা পাংচার হয়,তাছাড়া সীতাকুণ্ডের মহাসড়কে আরো ত্রিশটি গাড়ী মোট ৭০ টি গাড়ী চাকা পাংচার হয়। খবর পেয়ে পুলিশের বিশেষ টহল দল গাড়ীগুলো কে নিরাপত্তা দেয়া সহ দ্রুত চালুর ব্যবস্হা করে দেয়,মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।মীরসরাইও অর্ধ শতাধিক গাড়ী চাকা পাংচার হযেছে এমন বস্তুর আঘাতে।

এরপর পুলিশ ত্রিভূজ ন্যায় ধারালো লোহার বত্তুগুলো উদ্ধারে নামে। মহাসড়কে প্রায় ৫০০ শত লোহার বস্তু কুড়িয়ে পায় পুলিশ।

এমন ঘটনায় পুলিশ কিছুটা চিন্তিত হয়ে পড়ে।তবে ধারনা করা হচ্ছে এসব নাশকতা করার লক্ষেই এগুলো মহাসড়কে ফেলে রাখে দূর্বৃত্তরা।

এব্যাপারে সন্দেহ ভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রী  কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »