শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সীতাকুণ্ডের সন্ধীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকীর মুখে বেঁড়ীবাধ,বাড়ীঘর চন্দনাইশে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়, রমজানে চাহিদা বেশি থাকায় ভোক্তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা  সাতকানিয়ার পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম কারাগারে সীতাকুণ্ড খালেদা জিয়া স্মৃতি সংসদে হামলা ও অর্থলুটের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯ নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি একজন নিবেদিত সমাজসেবক ও শিক্ষক ছিলেন। আজ ৯ ডিসেম্বর তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী।

তিনি ২৯ মার্চ ১৯৫১ ইং সালে তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বরকল ইউনিয়ন পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। তাঁর পিতার নাম কামাল উদ্দিন আহমদ এবং মাতার নাম আনোয়ারা বেগম।

কর্মজীবনে তিনি বরমা ইউনিয়ন পরিষদের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে চন্দনাইশ উপজেলার ১৯নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি দীর্ঘ সাত বছর দক্ষতা ও সততার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন।

বর্ণাঢ্য জীবনে তিনি বহু স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »