শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন, ইসি

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
আওয়ামীলীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন, ইসি

অনলাইন ডেস্কঃ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (১৮ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এরই মধ্যে ইসিতে সাতটি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ)।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে নমিনেশন দেবে তারা।

জাতীয় পার্টির (জাপা) বিষয়ে তিনি বলেন, জাপার দুটো চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন কার সইয়ে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা জোটে ভোট করবেন। আমলে নেবেন কোনটা? এটা কমিশন দেখবে। কারণ দুটো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।

জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন।

তাহলে তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি। তাহলে বিবেচনা কি হবে? এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে হবে।

আওয়ামী লীগ চিঠিতে কী বলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

তিনি আরও বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। দুটো পৃথক দল বলেছে যে, তারা নৌকা প্রতীকে নির্বচন করবে। তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল আর ওয়ার্কার্স পার্টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »