
চট্টগ্রামের সীতাকুণ্ডের দোয়াজি পাড়ায় অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটির নাম আব্দুর রহমান তাহসিন। সে দোয়াজি পাড়ার তাজুল ইসলামের ছেলে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আব্দুর রহমান দোয়াজি পাড়া জামে মসজিদ এলাকায় গ্রামীণ সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে পড়ে গেলে অটোরিকশার চাকা তার গায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা ছুটে আসতে দেখে অটোরিকশাচালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান।
দুর্ঘটনায় শিশু আব্দুর রহমান উপুড় হয়ে পড়ে যাওয়ায় তার সামনের দাঁতগুলো ভেঙে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু আব্দুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো (রেফার) হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply