শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

​শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সোবহানবাগে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর নিজ বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ তাহের। তিনি দলীয় সমর্থিত প্রার্থীকে ওয়ার্ডের জনসাধারণের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবার হাতে তাকে সোপর্দ করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ মো. আলী আকবর, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাওহিদুর হক চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক হেলাল উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর।

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ার আহম্মদ পিয়ারু, হাফেজ রমজান আলী প্রমুখ।

​বক্তারা জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীকে এলাকাবাসী ও ভোটারদের হাতে তুলে দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »