
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মো. আব্দুল্লাহ পাশা (২৩) নামের এক যুবককে নিজ ঘরের ডাড়ার (ভীমের) সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহতের ভাই জানান, ঘটনার সময় পাশার স্ত্রীসহ পরিবারের সবাই এক আত্মীয়ের বিয়ের বাজার করতে সীতাকুণ্ড বাজারে গিয়েছিলেন। রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আট মাস আগে বিয়ে করা পাশা কিছুটা হতাশায় ভুগছিলেন, তবে পরিবারের সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি।
এদিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন আরাফাত (২৮) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি মধ্যম বাঁশবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply