রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী:

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু মা হিসেবে পরিচিত মৌসুমীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌসুমীর মুখমণ্ডল বিকৃত, মুখ দিয়ে রক্ত পড়া, জিহ্বা বের হওয়া এবং গলায় ও হাতে আঘাতের স্পষ্ট কালো দাগ লক্ষ্য করেছে পুলিশ। প্রাথমিক আলামত দেখে পুলিশের ধারণা, তাকে শারীরিক নির্যাতন চালিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

​পুলিশ সূত্র জানায়, আমবাগানের বাসা থেকে দুর্গন্ধ ও সন্দেহজনক পরিস্থিতি টের পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের ক্ষত ও সুরতহাল প্রতিবেদন পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

​হত্যাকাণ্ডের পর খবর পেয়ে খুলশী থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম ঘটনাস্থل পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

​নগরীর হিজড়া সম্প্রদায়ের অন্যতম পরিচিত মুখ মৌসুমীর এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় হিজড়া জনগোষ্ঠীর মধ্যে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »