রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড় রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল আহমদের (৪৪) মরদেহ দেশে ফিরেছে। শনিবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মরদেহটি চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত বৃহস্পতিবার বাংলাদেশি সময় রাত ১২টার দিকে সারজাহ শহরে সড়কে হাঁটছিলেন এ সময় পিছন থেকে ট্রাকের ধাক্কায় আহত হন, ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই প্রবাসী এহসান পরিবারকে কল করে মৃত্যুর খবর জানান

জালাল আহমদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকার আবদুল মোনাফের ছেলে। বিদেশে যৌথভাবে গাড়ি মেরামত কারখানা পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় বিশ বছর আগে বিদেশে পাড়ি জমান জালাল, ২০১৫ সালে দেশে এসে বিয়ে করেন। আয়ান (৮), আরিয়ান (৩) ও আয়রা (৬ মাস) বয়সী তিন সন্তান রয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

নিহতের শ্যালক আজাদ জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম টুটুল জানান, এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহত ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »