শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রাঙামাটি শহরে বাস চাপায় দুমড়েমুচড়ে গেছে সিএনজি;নিহত-২,আহত-৪

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
রাঙামাটি শহরে বাস চাপায় দুমড়েমুচড়ে গেছে সিএনজি;নিহত-২,আহত-৪

নিজস্ব প্রতিনিধিঃ

রাঙামাটি শহরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত । এই ঘটনায় গুরুত্বর আহত আরও ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার সময় শহরের প্রবেশমুখ ভেদভেদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরি মালা চাকমা(৩৫) ও ফড়ি চাকমা(৫০)। তারা উভয়েই সদর উপজেলাধীন সাপছড়ির যৌথখামার এলাকার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত আছেন চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুরুত্বর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া উচিৎ বলে জানিয়েছে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

রাঙ্গামাটির বাস ও সিএনজি দুর্ঘটনার ছবি

স্থানীয়রা জানিয়েছেন, ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রামট্রাককে সাইট দিতে যাত্রীবাহি অটোরিক্সাটি রাস্তার পাশেই সাইট করাকালীন সময়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামি যাত্রীবাহি বিরতিহীন বাসটি (খাজা গরীবে নেওয়াজ, চট্টমেট্রো-জ-১১০০১৮) সিএনজি অটোরিক্সার পেছনে সজোরে ধাক্কা দিলে যাত্রীবাহি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্বর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজন পাহাড়ি নারীকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, সিএনজি চালক পিন্টু চাকমা(২২), যাত্রী রিকন চাকমা (৩০), রিপন চাকমা (৪০) ও পরি চাকমা(৪০)।

এদিকে ঘটনার পরপরই রাঙামাটির পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসি সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। দূর্ঘটনাকবলিত গাড়িগুলোকে পরে রাস্তা থেকে তুলে নিয়ে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »