শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

১৫ দিন পর দেশে ফিরল সীতাকুণ্ডের প্রবাসীর কফিনবন্দি লাশ

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সৌদি আরবে মৃত্যু হওয়া সীতাকুণ্ডের প্রবাসী শফিউল আলমের মরদেহ দীর্ঘ ১৫ দিন পর দেশে ফিরেছে। আজ শনিবার (৪ জুলাই) সকালে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে তার কফিনবন্দি মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন।

​নিহত শফিউল আলম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট খাদেমপাড়া গ্রামের মৃত আরিফুর রহমানের ছেলে।

​পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন বৃহস্পতিবার সৌদি আরব সময় রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ শফিউল আলমের বুকে তীব্র ব্যথা শুরু হয়। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​স্বজনদের সাথে কথা বলে জানা যায়, আগামী মাসেই শফিউল আলমের দেশে ফেরার কথা ছিল। সন্তানেরা বাবাকে বরণ করে নেওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু সেই অপেক্ষা আজ চিরস্থায়ী শোকে পরিণত হয়েছে। এদিকে তার অকাল মৃত্যুতে মাদামবিবির হাট খাদেমপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

​স্থানীয়রা জানান, শফিউল আলম অত্যন্ত সৎ, পরিশ্রমী ও বিনয়ী মানুষ ছিলেন। প্রবাসে থেকেও তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করতেন। তার চলে যাওয়া পুরো এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

​নিহতের মেয়ের জামাই মামুনুর রশিদ জানান, “দূতাবাসের সহায়তায় আমরা তার মরদেহ দেশে আনতে পেরেছি। আজ (শনিবার) দুপুরে জোহরের নামাজের পর মাদামবিবির হাট (চেয়ারম্যান ঘাটার পূর্ব পাশে) খাদেমপাড়া গ্রামের কুতুব আব্বাস জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”

​প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জীবনের সিংহভাগ সময় পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে কাটিয়ে দেওয়া শফিউল আলমও ছিলেন সেই নিরলস যোদ্ধাদের একজন। কিন্তু জীবনের শেষ মুহূর্তে প্রিয় মাতৃভূমি ও পরিবারের সান্নিধ্য পাওয়া হলো না তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »