শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে: মেয়র রেজাউল।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পুলিশ ও জনগণের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে।

সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হরতাল-অবরোধের মতো জনস্বার্থবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। বিএনপিকে বলব বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অন্যথায় বিএনপি হারিয়ে যাবে, টিকে থাকবে জনগণের দল আওয়ামী লীগ। উন্নয়নের যে জয়যাত্রা শেখ হাসিনা শুরু করেছেন তা অব্যাহত রাখতে জনগণ ঐক্যবদ্ধ।

সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফুর সঞ্চালনায় ও পূর্ব ষোলশহর ওযার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসূল আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়নের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধক্ষ্য আলহাজ্ব আবদুস সালাম, মহানগর সাংস্কৃতিক সম্পাদক এছাড়াও সমাবেশে আলহাজ্ব আবু তাহের।

এছাড়াও সমাবেশে আর ও বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফুল আলম, নুর মোস্তাফা টিনু , ওয়ার্ড আওমীলীগ নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, নুর মোঃ নুরু, আইয়ুব খান, আতিকুর রহমান, শহীদ সরোয়ারর্দী, মোজাহেরুল ইসলাম, এ্যাডঃ শাকিল, মহানগর যুবলীগ – সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ছাএলীগ সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, ইয়াছির আরাফাত, কচি, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লা আল মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »