রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি কালে তিন ডাকাত আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরস্হ আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে
আজ সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকার সময় ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে অতর্কিত হামলা চালায়। ডাকাতদল ফ্যাক্টরির ভেতর থেকে তামা,পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করাকালে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সাথে ধাওয়া করে ৩ জন ডাকাতকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলো, মোঃ জাবেদ,পিতা – মোঃ সিরাজ,বাল্রা কলোনীর পূর্ব পাশে,শীতলপুর,সোনাইছড়ি।
মোঃ শরীফুর রহমান পিতা আবুল কালাম,ফুলতলা পশ্চিমপাশে ভাড়াঘর,সোনাইছড়ি,থানা সীতাকুণ্ড।
মোঃ রাসেল(২৯) পিতা মোঃ শাহজাহান,থানা-বেগমগন্জ,নোয়াখালী।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পর ফ্যাক্টরির সিকিউরিটি টিম ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।
উল্লেখ্য, গত রোজার মাসেও ৩০/৪০ জনের একটি ডাকাতদল কারখানায় জোড়পূর্বক ঢোকে ডাকাতির চেষ্টা চালায়,এসময় কারখানার অফিসের গ্লাস, চেয়ার টেবিল, ভাংচুর করে। তবে গ্রামবাসি এগিয়ে আসলে ডাকাতেরা পালিয়ে যায়।
এঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি তদন্ত মোঃ আলমগীগ জানায়,আটককৃতদের কে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »