শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্দুক ও গুলিসহ আরএসও’র তিন সদস্য গ্রেফতার

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনার সময় রোহিঙ্গ্যা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা সি/৫ ব্লকের পাহাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে’র) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী।

গ্রেফতাররা হলেন-টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প-২২ ব্লক-সি/৫ এর মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭),একই ক্যাম্পের ব্লক,সি/২ এর আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও ব্লক,বি/৪ এর তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে’র) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী বলেন, গোপন সংবাদে খবর আসে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে আরএসও একটি সশস্ত্র দল ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে। এমন তথ্যে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশার নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি টিম ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। তার আরএসও সদস্য বলে স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অস্ত্র ও গুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »