চন্দনাইশে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর।

তার নাম মহিবুল ইসলাম (১৬)। এ ঘটনায় তুষার (১৮) নামে আরো এক বাইসাইকেলে আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাংচুর করে। এসময় প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামগামী টয়েস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে ২ টি বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী মহিবুল ইসলাম ও তুষার গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কেলজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মহুবুলকে মৃত ঘোষণা করেন এবং তুষারকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাংচুর করে।

খবর পেয়ে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্য ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত মহিবুল চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুনিয়ারপাড়ার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে এবং আহত তুষার একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.