Categories: ধর্ম

পতেঙ্গায় পূজা কমিটির নেতাদের সাথে বিএনপির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধিঃ

সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাথে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় কাটগড় হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি সৈকত মহাজন সাজুর সভাপতিত্বে এবং ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মনজুর কাদেরের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শ্রমিক নেতা আবু জাফর, গিয়াস উদ্দিন,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস,
৪০ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি এবং আহ্বায়ক মো. লোকমান,
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন চৌধুরী, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, উৎপল নন্দি,শিবলু দেব,অন্তু মহাজন, কেশব শীল।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা হাজী মুজিবুল হক বলেন,পতেঙ্গায় উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে। যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

1 day ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 days ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

5 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.