সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) শিক্ষার্থীদের আন্দোলনে টানা পাঁচ ঘণ্টা প্রশাসনিক ভবন কার্যত অবরুদ্ধ করে রেখেছিল ছাত্ররা।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটিকে এক দিনের মধ্যে সমস্যার সমাধানে করণীয় সুপারিশ ও রোডম্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন, রোডম্যাপ প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
শিক্ষার্থীরা জানান, এটি তাঁদের আন্দোলনের দ্বিতীয় দিন। গতকাল রোববার থেকে ১৫ দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন শুরু করেছেন। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—১,লেট ফি বাতিল, ২,নতুন ল্যাবরেটরি স্থাপন, ৩,ক্লাসরুম সংকট দূরীকরণ, ৪,সব সেমিস্টারে উন্নত পরীক্ষার সুযোগ, ৫,পরিবহন আধুনিকায়ন এবং ৬স্বাস্থ্যসেবা সংস্কার সহ বিভিন্ন সমস্যা সমাধান চান ছাত্ররা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথম দিন আন্দোলনে শুধু ছাত্ররা অংশ নিলেও দ্বিতীয় দিন ছাত্রীরাও সক্রিয়ভাবে যোগ দেন। পৃথকভাবে শুরু করলেও পরে তাঁরা একত্রিত হয়ে লাইব্রেরীর সামনে জড়ো হন এবং সেখান থেকে প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এ সময় ভবনের ভেতরে-বাইরে কারও প্রবেশাধিকার ছিল না।
পাঁচ ঘণ্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসতে শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫ জন প্রতিনিধি মনোনীত করে। পরবর্তীতে বিভিন্ন অনুষদ ও দপ্তরের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের ঘোষণা দেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধান নিশ্চিত করতে ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি দুএকদিনের মধ্যে রিপোর্ট দিবেন এবং সমাধানের ব্যবস্হা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জন সংযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার প্রতিনিধিকে জানায়,ছাত্রদের দাবী যাচাই বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে।দুএকদিনের মধ্যে রিপোর্ট প্রেসকরা হবে, আসা করি সমাধানও হবে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.