জসীম উদ্দীন-
চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক ও মালিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।
নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০), মালিক মাহবুবুল আলম (৪৭)। তাঁদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।
এর আগে গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে স্থানীয় ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে।
একই দুর্ঘটনায় আহত আরও দুজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের লাশ এলাকায় নিয়ে আসা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.