রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে বউ-শাশুড়িসহ নিহত ৩ গুরুতর আহত ৭

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে যাত্রীবাহী ঈগল বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৭জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল বাসের (যার নাম্বার – চট্টগ্রাম – জ- ১১-০১২০) সঙ্গে দুই নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন।


সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব হাছনদন্ডী হযরত সুলতান শাহ্ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৭জন।

নিহতরা হলেন— ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫), ও মো. শরিফ (২৬)।

স্থানীয়রা জানান, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের আপন ভাগ্নি, শামিমা আক্তার ভাগ্নির ছেলের বউ এবং মো. শরিফ ওষুধ কোম্পানি অপসোনিনের বিক্রয় প্রতিনিধি, তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন— অটোরিকশা চালক মাহবুব, জুকুম বাহার, জাকের হোসেন, মারুফ, পলাশ, রহিম ও বেবি আকতার। তাদের সবাইকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জানান, ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত চন্দ্র পাল জানান, দূর্ঘটনায় দুইজন মৃত ও চারজনকে গুরুতর আহত হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি দু’টিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »