রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অপহরণকারী চক্রকে যেভাবে বোকা বানাল ১৩ বছরের শিশু

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

নিজের বুদ্ধিমত্তায় অপহরণকারী চক্রের কবল থেকে রক্ষা পেল ১৩ বছরের এক শিশু। আলিফ হোসেন নামের ওই শিশু চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দেওয়ানহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে একদল অপহরণকারী তাকে শয়তানের নিঃশ্বাস নামক মেডিসিন ব্যবহার করে কৌশলে সিএনজি টেক্সিতে তুলে সাতকানিয়ার খাগরিয়া নিয়ে যায়। সেখান থেকে নিজ উপস্থিত বুদ্ধির জোরে সে পালিয়ে আসতে সক্ষম হয়।

আলিফের ভাষ্য, শনিবার সকাল ১১টার দিকে সে বাজার নিয়ে বাড়িতে যাওয়ার পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি টেক্সি থেকে চার ব্যক্তি তাকে ডাকে। এসময় তারা তাকে ১০ টাকার নোট দিয়ে দোকান থেকে একটি দিয়াশলাই নিয়ে আসার জন্য বলে। দিয়াশলাই নিয়ে আসার পর তারা তাকে একটি কাগজ ও মোবাইল দিয়ে বলে নাম্বারটি মোবাইলে তুলে দিতে। কাগজ ও মোবাইল হাতে নেয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে নিজেকে সাতকানিয়ার খাগরিয়া নিয়ে গেছে বুঝতে পারে। এ সময় অপহরণকারীরা তাকে ছুরি ধরে পিতা–মাতার নাম জানতে চায়। ছেলেটি চালাকি করে বলে তার পিতা–মাতা বেঁচে নেই। অপহরণকারীরা অনেক চেষ্টা করেও তার পিতা–মাতার নাম বের করতে পারেনি। এক পর্যায়ে অপহরণকারীরা তাকে আবার সিএনজিতে তুলে নেয়। পথে একটি নির্মাণাধীন ব্রিজে উঠার সময় সিএনজি থেকে ২ জন নেমে গেলে সে দ্রুত লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং দৌড়ে পাশের একটি ফার্মেসিতে ঢুকে পড়ে। এসময় অপহরণকারীরা পালিয়ে গেলে ফার্মেসি মালিক তার মায়ের নাম্বার নিয়ে ফোন দিলে তাকে নিয়ে এসে দোহাজারী হাসপাতালে ভর্তি করে।

ইকবাল নামের ওই ফার্মেসির মালিক জানান, আলিফ নামে ওই শিশুটি দৌড়ে তার দোকানে ঢুকে কান্নাকাটি শুরু করে। এসময় সে কিছুই বলতে পারছিল না। কিছুক্ষণ পর সে তার মায়ের নাম্বার দিলে ফোনে তিনি বিষয়টি পরিবারকে অবহিত করেন। তার মা–বাবাও প্রথমে বিশ্বাস করতে পারছিল না বিষয়টি। পরে তারা গিয়ে ছেলেকে নিয়ে এসে দোহাজারী হাসপাতালে ভর্তি করে।

এদিকে চন্দনাইশের সাতঘাটিয়া পুকুর পাড় বাজার থেকে একই কায়দায় সুমন (৪৫) নামে এক ব্যবসায়ী থেকে ৫ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে। এ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে। শয়তানের নিঃশ্বাস নামক মেডিসিন ব্যবহার করে একটি চক্র চন্দনাইশ–সাতকানিয়ায় এই রকম ঘটনা ঘটাচ্ছে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় কেউ অবহিত করেননি বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। তিনি জানান, এই রকম একটি গ্রুপ সাতকানিয়ার কেরানীহাটে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে ওই গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »