শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন জামায়াতে ইসলামী

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত পাঁচ ও আহত এক জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার (০৩-০৯-২০২৫)  সকালে উপজেলার ফৌজদারহাট জেলে পাড়ায় একটি অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ড. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও সন্ধীপ -৩ আসনের এমপি প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উওর জেলা জামায়তের সাংগঠনিক সম্পাদক ও সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগর ডাবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক আজম, সীতাকুন্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মোঃতাহের, সলিমপুর ইউনিয়ন জামায়াত আমীর অধ্যক্ষ মফরহাদ হোসাইন ও সোনাইছড়ি ইউনিয়ন আমীর কাজী জাহেদ ইমাম।

এসময় জামায়াত নেতৃবৃন্দরা জাতির কল্যাণে সব সর্ববস্থায় দল,মত, ধর্ম,বর্ণ নির্বিশেষে জামায়াতে ইসলামী সকল নাগরিকের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।

উল্লেখ্য যে গত ১৮ আগষ্ট ফৌজদার হাটের ৬ জেলে মাছ বিক্রি করতে যাওয়ার পথে নগরীর  সিটি গেইট এলাকায় সড়ক দূর্ঘটনার কবলে পড়েন এবং এতে ঘটনাস্থলে ৫ জেলে নিহত ও অপর একজন আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »