সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুরের ছিন্নমূল এলাকায় গোয়েন্দা সংস্হার তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন টিম বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছেন।
উক্ত কারখানায় তৈরীকৃত ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড,সচল কার্তুজ ৫ রাউন্ড গুলি,২০ টি লম্বা ছুড়ি,১ টি চাইনিজ কুড়াল,প্যারাসুট ফ্লেয়ার ৪ টি,মেগাফোন ১ টি,ওয়াকিটকি চার্জার সহ ২ টি বিভিন্ন অস্ত্র তৈরীর সরঞ্জামদি ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছেন।এসময় কারখানায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।চাঁদাবাজ,দখলবাজ,সন্ত্রাসী,খুনী অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যহত থাকবে বলে অভিযান কালে সাংবাদিকদের জানান সেনাবাহিনী।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.