Categories: শিক্ষা

সীতাকুন্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ সম্পন্ন “গর্ব করার মত প্রজন্ম গড়ার সময়ের দাবী,”,,আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুন্ডে আলহাজ্ব গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে চার পর্বে সাজানো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

আসলাম চৌধুরী বলেন, গর্ব করার মতো ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলা সময়ের দাবি। এই জন্য সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। স্বপ্ন অনেক বড় থাকবে। ধাপে ধাপে এ লক্ষ্য অর্জনে কঠিন দৃঢ় প্রত্যয়ী মনোভাবে এগিয়ে যেতে হবে। সফলতা সহজলভ্য কিছু নয়, প্রয়োজন সদিচ্ছা এবং লক্ষ্য বাস্তবায়নের প্রবল ইচ্ছা শক্তি। এখানে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক অসচ্ছলতা বাধা হয়না।

চারপর্বের আয়োজনে প্রথম পর্বে ছিলো দুটি কেন্দ্রে
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ, দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঁচ মিশালী সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয় পর্বে ছিলো শিক্ষা সেমিনার ও আলোচনা সভা বিষয়: ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার এবং শেষ পর্বে গুণীজন সংবর্ধনা। এতে বিখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী, মৌলভীপাড়া (দক্ষিণ মহাদেবপুর), ৫নং ওয়ার্ড সীতাকুণ্ড (পৌরসভা)র মরহুম মিজানুল হক চৌধুরীর পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। মিজানুল হক চৌধুরীর সন্তান ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসেন চৌধুরী।

জেএএম সংস্থা কর্তৃক পরিচালিত এই বৃত্তি পরীক্ষায় এবার ৯৯২জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে ৫জন মেধায়, ১২ জন ট্যালেন্টপুলে, ১২জন সাধারন গ্রেডে মোট ২৯জন বৃত্তি অর্জন করেন।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ এর সভাপতিত্বে ও বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ভিসি অধ্যাপক ড. মোঃ ওবাইদুল করিম, বিশেষ অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন,সালে আহমদ সলু , ফজলুল করিম চৌধুরী।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.