সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে এক গৃহবধুকে শ্লীলনতাহানীর চেষ্টা ও মারধর করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী ইফতি, আসাদ, সৌরভসহ ৫ জনের বিরুদ্ধে গত সোমবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়,পৌরসভাস্হ ৩নং ওয়ার্ড সোবহানবাগ এলাকার রবিউল হোসেনের স্ত্রী শিরিন আক্তার(৩৯) এর ভাই একজন স্ক্র্যাপ লোহা ও তামা ব্যবসায়ী। তার কাছ থেকে একই এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী নাফিজ হাসান ইফতি, আসাদুজ্জামান আসাদ ও সৌরভ প্রায় সময় চাঁদা দাবী করে আসতো।চাঁদা না দিলে তারা বাদীনি শিরিন আক্তারের ভাইয়ের দোকান থেকে স্ক্র্যাপ লোহা ও তামা জোড় পূর্বক লুট করে নিয়ে যেত।এরই ধারাবাহিকতায় গত ১৯ আগষ্ট ইফতি গংরা বাদিনীর ভাইয়ের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে।এতে চাঁদা দিতে অস্বিকার করলে ইফতি, আসাদ ও সৌরভের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী লাঠিসোঠা, রাম দা, কিরিচ, রড, হাতুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে দলবদ্ধ ভাবে সজ্জিত হয়ে বাদিনীর বাড়িতে ও বাড়ির সামনে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে স্ক্র্যাপ লোহা এবং তামা লুট করে নিয়ে যায়।সন্ত্রাসীদের হামলার সময় বাদিনী শিরিন, বোন মিলি আক্তার ও তার ভাবী তাসলিমা আক্তার বাধা দিলে তাদেরকে এলোপাথাড়ি মারধর শুরু করে মারাত্মক রক্তাক্ত যখম করে।ইফতি গংরা বাদীনির গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং বাদিনীকে মাটিতে ফেলে দিয়ে শ্লীলনতাহানীর চেষ্টা করে।পরে আহতদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এদিকে বাদিনী বাদী হয়ে ইফতি, আসাদ ও সৌরভসহ ৫ জনের বিরুদ্ধে গত ২৫ আগষ্ট চট্টগ্রাম আদালতে মামলা করে।মামলা নং- ৭০৯/২০৩৫ইং। ইফতি সোবহানবাগ এলাকার মোঃ নাছির উদ্দিন ও পৌর সাবেক কাউন্সিলর ফজিলাতুন্নেছা হোসনার ছেলে।
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
This website uses cookies.