Categories: শিক্ষা

সীতাকুণ্ডে ভার্ক কর্তৃক মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ লাখ ৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ২৬ জন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কনফারেন্স রুমে ভার্কের সহকারী পরিচালক মোঃ আজম রানার সভাপতিত্বে ও স্হানীয় শাখা ব্যবস্হাপক মোঃ অহিদুজ্জামানের পরিচালনায় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষা বৃত্তির চেক তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড এবি ব্যাংকের পিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী,ভার্ক নিজামপুর শাখার ব্যবস্হাপক মোঃ রেজাউল করিম,ভাটিয়ারী শাখার ব্যবস্হাপক মোঃ শরিফুর রহমান,কর্নেলহাট শাখার ব্যবস্হাপক মোঃ সামিউল হক,সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ইফরানুল মোস্তফা( সীতাকুণ্ড),ছাত্রী জবা রানী নাথ( নিজামপুর),ছাত্র মিসবাহুল নুর সিয়াম (ভাটিয়ারী),অভিভাবক (কর্নেলহাট) রৌশনারা চৌধুরী। তাছাড়া উপস্হিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিক সহ সভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক নাছির উদ্দিন অনিক, সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়াসহ বিভিন্ন এলাকার ছাত্রদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন,ভার্ক প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে প্রশংসার কুড়িয়েছে।
এই বৃত্তি গরীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বড় ভূমিকা রাখবে।
ভার্ক এরিয়া ব্যবস্হাপক আজিম রানা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানে পরাশুনা য় আরো মনোযোগী হবেন,শিক্ষ্ ক্ষেত্রে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। এবছর ২৬ জন কে ৪ লাখ ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হলো,এর মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রয়েছে।আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

19 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

20 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.