Categories: জাতীয়

কুমিল্লায় লরিচাপায় প্রাইভেট কারের একই পরিবারের ৪ জন নিহত, মহাসড়কে মহা যানজট

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) ও তাঁদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। তাঁদের মধ্যে আবুল হাসেম চালকের আসনে ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।


হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, আজ সোয়া ১২টার দিকে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে চলছিল ওই প্রাইভেট কার। এ সময় একটি বাস ও অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ইউটার্ন করে চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরির উল্টে যায়। এতে ওই প্রাইভেট কারটি লরির নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। তাঁরা বরুড়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।

 

আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আনিসুর রহমান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কটির ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামমুখী লেনের একাংশ দিয়ে যান চলাচল করছে। উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.