রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ড মাদামবিবি হাটে বিশাল আনন্দ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

আওলাদে রসুল হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসান মাইজভাণ্ডারী বলেন,ঈদে মিলাদুন্নবী এখন সারা পৃথিবীর মুসলমানগণ পালন করে আসছে,যারা লম্বা দাড়ি,পাগড়ী পড়ে কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবীজ্বী কে মানেননা তারা মুসলমান দাবী করলেও নবীজ্বীর সুপারিশ পাবেননা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) এর মাস রাবিউল আউয়াল এর শুভাগমনে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিহাট হযরত শাহজাহান শাহ (রঃ) মাওলানা জামে মসজিদ কমিটির উদ্যেগে শুক্রবার জুমার নামাজ শেষে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আনন্দ র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি মাদামবিবিরহাট হযরত শাহজাহান শাহ (রঃ) মাওলানা জামে মসজিদ হতে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে হযরত শাহজাহান শাহ (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। র‌্যালীতে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজারো ধর্মপ্রান মুসলিম ও সাধারন মানুষ অংশগ্রহণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন আওলাদে রাসুল হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী আল মাইজভান্ডারী এতে উপরোক্ত বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসলের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের খতীব হযরতুলহাজ্ব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন, হযরত শাহজাহান (রঃ) মাওলানা জামে মসজিদের মোতয়াল্লী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলম কন্ট্রাক্টর, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিমসহ ভাটিয়ারী ইউনিয়ন আওতাধীন বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও ত্বরিকত ভিক্তিক সংগঠনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

2 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

3 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

4 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

7 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.