ইলিশ মাছ লুট ! লুট বন্ধ ও মাছফেরৎ পেতে প্রশাসনের সাহায্য চান জেলে

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সাগর থেকে ইলিশ মাছ নিয়ে ফেরার পথে আকবর, অভি,সাজ্জাদসহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারীর অতর্কিত হামলায় আহত হন অসহায় জেলে বাবুল ওরফে বাবলু জলদাস। এসময় দুষ্কৃতিকারীরা তাঁরসহ আরো নয় জেলের ৬ মন ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। সেই সাথে কেড়ে নেয় জেলেদের কাছে থাকা নগদ টাকাও।


শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর ভোক্তভোগী জেলে বাবলু জলদাস থানায় অভিযোগ করার পর বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। বিষয়টির সঠিক তদন্ত পূর্বক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি । ভুক্তভোগী জেলে বাবলু জলদাসের একটাই প্রশ্ন?কবে থামবে তাদের উপর চলমান থাকা এ নির্যাতন?কবে পাবেন তাঁরা স্বাধীন ভাবে বাঁচার অধিকার?অমানবিক এ ঘটনাটি ঘটেছে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া (৪ নং ওয়ার্ড) এলাকায়।
সূত্রে আরো জানা যায়,কিছু প্রভাবশালী যুবক সাগরপাড়ের অপেক্ষা করতে থাকে কখন ইলিশ নিয়ে ফিরবে জেলেরা, কূলে ভীড়ার সাথে সাথে তারা টুকরিতে থাকা ইলিশ গুলো দামাদামি করতে থাকে,এক পর্যায়ে পাড়ে নিয়ে তাদের নিজেদের বস্তায় ভরে ইচ্ছে মতো দাম দিতে যায়,প্রতিবাদ করলে মারধরও করতে দ্বিধা হয়না,কোথাও বিচার দিয়েও সুরাহা পায়নি,এমন ঘটনা নিত্যদিনের।তাছাড়া দাদনপাইকারদের অত্যাচারতো আছেই,তাদের জন্য এলাকার লোকজন এক কেজি মাছ কেনার ও সুযোগ নেই।

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

15 hours ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

17 hours ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

20 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

21 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

23 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

3 days ago

This website uses cookies.