Categories: জাতীয়

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা:

​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১:০০ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডরোথী পাটয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিবাশীষ দাস। শিক্ষার্থীদের সাফল্য ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সমাবেশের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস, অভিভাবক রঞ্জন কুমার রায়, প্রদীপ সরদার ও দেব রঞ্জন সরকার।

​এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সুব্রত গাইন, সহকারী শিক্ষক অসিত গাইন, রবীন্দ্রনাথ গাইন, বিভাস চন্দ্র মন্ডল, অনুপ কুমার ঢালী, শিক্ষক প্রতিনিধি বিপ্লব থান্দার এবং এসএন কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াজ মোর্শেদসহ বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…

2 hours ago

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

17 hours ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

1 day ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

1 day ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

1 day ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

2 days ago

This website uses cookies.